গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk সঞ্জয়কে নিয়ে আদালতে সিবিআই

    সঞ্জয়কে নিয়ে আদালতে সিবিআই

    0
    119
    sanjay ke niye adalote 1
    sanjay ke niye adalote 1
    আর জি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শুক্রবার ফের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। শিয়ালদহ আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা।

    আর জি করকাণ্ডে তদন্তভার হাতে নেওয়ার পর সিবিআই হেফাজতে রয়েছে সঞ্জয়। শুক্রবার সেই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। পুলিশের গাড়ি সঞ্জয়কে নিয়ে আদালতে ঢোকার সময় ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেয়। ইতিমধ্যেই সঞ্জয়কে টানা জেরা করেছে সিবিআই।