সন্তোষপুরে ঝাড়ুর লাঠি দিয়ে পিটিয়ে খুন

0
284
santoshpur jharu diye pitiye khun
santoshpur jharu diye pitiye khun
টিকিট কাউন্টারের সামনে ঝাড়ুর লাঠি দিয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে।

জানা গিয়েছে টাকা চাওয়া নিয়ে বচসা হাতাহাতিতে গড়ায়। এরপরেই এক যুবক ঝাড়ুর লাঠির নিয়ে পিছন থেকে আরেক যুবকের মাথায় ও ঘাড়ে বেশ কয়েকবার আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সেই সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রাই তাঁকে ধরে রেল পুলিশের হাতে তুলে দেয়। এরপরেই সেখানে পৌঁছয় মহেশতলা এবং রবীন্দ্রনগর থানার পুলিশ। এদিকে তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীকে রেস্তারাঁর মধ্যে বিয়ারের বোতল দিয়ে মাথায় আঘাত, গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। জানা গিয়েছে ব্যবসায়ী সুনীল চৌরাশিয়া তার বন্ধর সঙ্গে নারায়ণপুরের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানেই তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের ভাই নাসিম এবং তাঁর অনুগামীদের মধ্যে বচসা বাধে। এরপরেই বিয়ারের বোতল দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।