সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা রাজ্যপালের 

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার, বেসরকারি সংস্থা, গণমাধ্যম এবং নাগরিক সমাজ সহ সকলকে একত্রিত হতে হবে।

বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর আরও মন্তব্য, এইটা ভীষণই দুঃখজনক ঘটনা এখনও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা অব্যাহত রয়েছে। কোনও অবস্থাতেই ব্যক্তির জীবন নিয়ে খেলা করতে পারা যায় না। জীবনের অধিকার একটি মৌলিক অধিকার। পাশাপাশি সেই ব্যক্তি যখন একজন রাজ্যের বিরোধী দলনেতা। তখন এই ধরণের ঘটনা কখনোই কাম্য নয়। এর বিরুদ্ধে সরকারের কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত।

পাশাপাশি রামনবমীর দিন পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখারও বার্তা দিয়েছেন রাজ্যপাল। তাঁর মন্তব্য, রাজ্যবাসী ও প্রশাসনের এইটা নৈতিক কর্তব্য যেকোনো অনুষ্ঠানে শান্তি-বজায় রাখা।