
সন্ত্রাসের স্পনসরের থেকে কোনও মধ্যস্থতা ভারত বরদাস্ত করবে না। পাকিস্তানের নেতাকে পাল্টা নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ভোট দিয়ে আসার পর অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, তিনি বাবা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভোট দিয়েছেন। তাঁর মা খুবই অসুস্থ। তিনি আসতে পারেননি। তিনি একনায়কত্ব, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এরপরেই পাকিস্তানের রাজনীতিবিদ চৌধুরী ফাওয়াদ হুসেন পোস্টটি শেয়ার করে লিখেছিলেন, ঘৃণা ও চরমপন্থাকে যেন হারিয়ে দিতে পারে শান্তি ও সম্প্রতি। আর এই পোস্টেরই বিরোধিতা করে পাল্টা জবাব দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, চৌধুরী সাহেব, তিনি এবং দেশের মানুষ সমস্যা সামলাতে নিজেরাই সক্ষম। তাঁর টুইটের প্রয়োজন নেই। পাকিস্তানের অবস্থা এখন খুবই খারাপ। নিজের দেশটাকে সামলান। ভারতে নির্বাচন চলছে। এটা অভ্যন্তরীণ ব্যাপার। সন্ত্রাসের সবচেয়ে বড় স্পনসরের থেকে কোনও রকম মধ্যস্থতা ভারত বরদাস্ত করবে না।
