গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সন্দীপকে চটি-চোর স্লোগান, ফাঁসির দাবি, ধুন্ধুমার আলিপুর

    সন্দীপকে চটি-চোর স্লোগান, ফাঁসির দাবি, ধুন্ধুমার আলিপুর

    0
    243
    চাঁটির পর চটি, উঠল ফাঁসির দাবি। আদালতে বেলাগাম বিক্ষোভের মুখে পড়েছেন সন্দীপ ঘোষ।
    মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক সন্দীপ ঘোষদের জেল হেফাজতের নির্দেশ দিয়ে সবে আদালতকক্ষ ছেড়েছেন। তখনও এজলাসেই বসে ছিলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আর ৩ অভিযুক্ত। তাঁদের ঘিরে তখন পুলিশ, সিবিআই কর্তারা। এরইমধ্যে এজলাসে শুরু হয় মহিলা আইনজীবীদের বিক্ষোভ। চোর চোর, ফাঁসি চাই, চড়তে থাকে স্লোগান। সেই সমযে আদালত কক্ষে ফিরে আসেন বিচারক। হাতজোড় করে সবাইকে শান্ত হতে অনুরোধ করেন। একজন অপরাধীকে কেন এত নিরাপত্তা দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন মহিলা আইনজীবীরা। আদালত থেকে সন্দীপ ঘোষকে বের করতে হিমশিম খেতে হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে। প্রিজন ভ্যানে উঠেও মেলেনি রেহাই। জুতো দিয়ে সন্দীপ ঘোষকে মারার চেষ্টা করেন এক ব্যক্তি।