গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk সন্দীপকে সাসপেন্ডের দাবি তৃণমূল সাংসদ জহরের

    সন্দীপকে সাসপেন্ডের দাবি তৃণমূল সাংসদ জহরের

    0
    127
    sandip ke suspend er dabi Jawhar Sircar er
    sandip ke suspend er dabi Jawhar Sircar er
    আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানিয়ে পোস্ট করেছেন জহর সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার বলেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগেই রাজ্য সরকার তদন্ত করতে পারত।
    তার কথায় দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সিট গঠন করা হয়েছে তা আগেই হতে পারত। অন্যদিকে কড়া পদক্ষেপ নেওয়া হবে না এই আশ্বাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রত্যাহারে রাজি হয়েছেন সুখেন্দুশেখর রায়। এর আগে আর জি কাকাণ্ডে মুখ খোলায় পরপর দুবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করে লালবাজার। ঘটনার তিন দিন পর স্নিফার ডগ হাসপাতালে গিয়েছিল বলে পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর রায়। পাশাপাশি সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে সিবিআইকে জেরার দাবিও তুলেছিলেন। এরপরেই। তলব করে পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।