
লাগাতার ৬ দিন, সিবিআইয়ের টানা জেরার মুখোমুখি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার সকালেই আবারও সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ ঘোষ।
চিকিৎসক খুনে শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপ ঘোষের নাম সামনে আসে। তিনি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে। জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলনের জেরে আর জি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসানো হলে সেখানেও বিক্ষোভ শুরু হয় । শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয় । চিকিৎসক খুনে আরও তথ্য সংগ্রহ করেন তারা।








