গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সন্দীপদের আবার ফেরাল হাইকোর্ট

    সন্দীপদের আবার ফেরাল হাইকোর্ট

    0
    324
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট

    আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষক সন্দীপ ঘোষদের আর্জি খারিজ করেছে হাইকোর্ট। এই সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

    মামলার গ্রহণযোগত্যা নিয়েই প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার এব্যাপারে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দ্বারস্থ হতে পারেন সন্দীপ ঘোষরা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর হলে বৃহস্পতিবারই এই মামলায় তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে। চার্জগঠন আটকাতে মরিয়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। আর জি করের দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে বুধবার দুপুরে চার্জ গঠনের শুনানি শুরু হওয়ার আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তিনি। সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য। তাঁদের প্রায় ২০ হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি বলে অভিযোগ। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পাল্টা বলেছেন কিছু বলার থাকলে নিম্ন আদালতে গিয়ে বলতে। তাই আগের নির্দেশ পরিবর্তন হবে না। ঠিক তারপরই ওই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের অভিযোগের মধ্যেই হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে আসে।

    সেই মামলায় সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই।