
বেআইনি নির্মাণের অভিযোগে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টের মধ্যে পুরসভার আধিকারিকরা ৪ তলা বাড়ির যে অংশটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ, তা খতিয়ে দেখতে যাবেন।
এই মর্মে নোটিস দেওয়া হয়েছে। ১১ তারিখ পুরসভার বিল্ডিং বিভাগে অভিযোগ জমা দিয়েছিলেন স্থানীয় এক বাসিন্দা। ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টে অভিযোগের পরেই পুরসভার তরফে নোটিস দেওয়া হয় সন্দীপ ঘোষের বাড়িতে। প্রতিবেশীদের অভিযোগ সন্দীপ ঘোষের বাড়ির বাউন্ডারি অস্বাভাবিকভাবে উঁচু করা হয়েছে। পাশাপাশি গাড়ি বের করার জন্য রাস্তার ওপর বেআইনিভাবে র্যাম্প তৈরি করা হয়েছে। এর জেরে বর্ষার সময় জল দাঁড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।









