সন্দীপ ঘনিষ্ঠদের বাড়ি-অফিসে ইডি-র হানা

0
322

সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশির মধ্যে কলকাতা এবং জেলা মিলিয়ে তাঁর ঘনিষ্ঠদের ১ ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পৌঁছে গিয়েছে মাদুরদহের আবাসনে লন্ড্রি ব্যবসায়ী অঙ্কুর রায়ের ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি আর জি কর মেডিক্যাল আর্থিক দুর্নীতি মামলায় এই ব্যবসায়ীর না উঠে আসে। আর্থিক লেনদেনের নথিও মেলে, সেই সূত্রেই তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে সল্টলেকের বিই ব্লকে স্বপন সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও সকালেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। ইডির সূত্রে খবর আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে এই ব্যবসায়ীর নাম সামনে আসে, সেই সূত্রেই ইডির তল্লাশি। আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় ক্যামাক স্ট্রিটে এক ব্যবসায়ীর অফিসেও ইডি তল্লাশি চালিয়েছে। ইডি স্ক্যানারে রয়েছে ক্রিসেন্ট। ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড নামে ওষুধ সরবরাহকারী এই সংস্থাও।