সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টেও

0
134
SANDIP GHOSH ER VUMIKA NIYE PROSNA SUPREME COURT EO
SANDIP GHOSH ER VUMIKA NIYE PROSNA SUPREME COURT EO

হাইকোর্টের পর আর জি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তলেছে সুপ্রিম কোর্ট। অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে কি করে অন্যত্র নিয়োগ করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট জানতে চাওয়ার পাশাপাশি আর জি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন প্রশ্ন উঠেছে তথ্য লোপাটের চেষ্টা হয়েছে এবং অধ্যক্ষ একে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন। এমনকি মৃতের পরিবারকেও মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। যদিও রাজ্যের তরফে আইনজীবীরা তখন জানান এই অভিযোগগুলো সম্পূর্ণ সঠিক নয়। কিন্তু তারপরেই প্রধান বিচারপতির মন্তব্য এটা পরিষ্কার যে খুন করা হয়েছে। এবং প্রশ্ন তুলেছেন প্রথম এফআইআরে কি তা উল্লেখ করা হয়েছিল। একইসঙ্গে অধ্যক্ষ সন্দীপ ঘোষ কি করছিলেন তাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।