সন্দীপ সহ ৪ ডাক্তারের পলিগ্রাফ টেস্টের অনুমতি

0
192
sealdah high court
sealdah high court

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদহ কোর্ট। সন্দীপ ঘোষের পাশাপাশি সেদিন রাতে নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর সঙ্গে যে ৪ জন চিকিৎসক ছিলেন তাঁদের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদহ আদালত।

আগামী শুক্রবার সকালে তাঁদেরও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে শিয়ালদহ আদালত। শুক্রবার সকালে তাঁদের পলিগ্রাফ টেস্ট করানো হবে। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৫জনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যায় সিবিআই। রুদ্ধদ্বার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের তরফে তাঁদের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়। সন্ধেয় সেই আবেদন মঞ্জুর করে আদালত।