সন্দেশখালিতে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

0
425
SANDESKHALI TE KISHORIR SRILOTAHANI GREFTAR TMC KORMI
SANDESKHALI TE KISHORIR SRILOTAHANI GREFTAR TMC KORMI
সন্দেশখালিতে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ছাড়াও পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে।
সন্দেশখালির বেড়মজুরে  শুক্রবার রাতে বেড়া ভেঙে বাড়িতে ঢুকে বছর ১৪-র কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। নাবালিকার পরিবারের দাবি অভিযুক্ত ইন্দ্রজিৎ সাউ স্থানীয় তৃণমূল নেতার ছেলে। ঘটনার পরেই নির্যাতিতার পরিবার পুলিশের পাশাপাশি সিবিআই ক্যাম্পেও অভিযোগ জানায়।