সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে এফআইআর সিবিআই-র 

0
320
CBIs FIR for rape in Sandeshkhali 2
CBIs FIR for rape in Sandeshkhali 2
পুলিশের পর এবার সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে এই প্রথম এফআইআর দায়ের করেছে সিবিআই। সন্দেশখালিকাণ্ডে এর আগে শেখ শাহজাহান সহযোগী ধৃত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা সহ মোট তিনজনের বিরুদ্ধে ধর্ষণের দু’টি অভিযোগ দায়ের করেছিল পুলিশ।
এ বার সন্দেশখালিকাণ্ডে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে সিবিআই।সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে জমি দখল এবং ধর্ষণের বহু অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। সেই শাহজাহান পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর প্রথমে সিবিআই হেফাজত এবং তার পরে ইডি হেফাজতে ছিলেন। আপাতত তিনি জেলে। গ্রেফতার হয়েছেন শিবু-সহ শাহজাহানের শাগরেদরাও। অন্যদিকে, সন্দেশখালিতে জমি দখল থেকে ধর্ষণ, মহিলাদের ওপর অত্যাচারের সমস্ত অভিযোগের তদন্ত সিবিআইকে করতে নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের ওই নির্দেশের পরই তদন্ত শুরু করেছে সিবিআই। এর পর সেই সমস্ত অভিযোগের বিষয়বস্তু সরেজমিনে খতিয়ে দেখতে গত শনিবার কেন্দ্রীয় গোয়েন্দাদের দু’টি দল সন্দেশখালিতে গিয়েছিল।