
ভোটের মধ্যে সন্দেশখালিতে সিবিআই অভিযানে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ফিরেছে। বাড়ির মেঝে খুঁড়তেই বেরিয়ে পড়ে বিদেশি পিস্তল সহ প্রচুর অস্ত্র-গুলি এবং প্রচুর বোমা।
শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ আফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারী অফিসাররা। মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার ভিতরে মাছের ভেড়ি বেষ্টিত ওই বাড়ি যাওয়ার জন্য একটিই সরু রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে ওই বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা । এরপরেই তল্লাশি চালিয়ে এমনকি মাটি খুঁড়ে প্রচুর বোমা, অস্ত্র উদ্ধার করেছে সিবিআই।








