গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সন্দেশখালিতে বিদেশি অস্ত্র, তরজায় সবপক্ষ

    সন্দেশখালিতে বিদেশি অস্ত্র, তরজায় সবপক্ষ

    0
    255
    SANDESKHALI BIDESHI ASTRO TARJA SOB POKKHO
    SANDESKHALI BIDESHI ASTRO TARJA SOB POKKHO
    সন্দেশখালিতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের কোল্ট অফিসিয়াল রিভালভার উদ্ধারে সরব হয়েছেন অমিত মালব্য। তিনি বলেছেন এই শেখ শাহাজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
    শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে কিভাবে পুলিশের রিলভভার এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান। পুলিশের রিভলভার কি রাজ্য পুলিশের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে। যদি চুরি হয়ে থাকে সেটা কি রিপোর্ট করা হয়েছিল। এই ঘটনায় রাজ্যপুলিশের ডিজিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন অমিত মালব্য। পুলিশকেও আক্রমণ করেছেন তিনি। অস্ত্র উদ্ধারে সরব হয়েছেন অধীর চৌধুরিও। পুলিশের সঙ্গে আতাঁতের অভিযোগ করে বড়সড় তদন্তের দাবি তুলেছেন। এদিকে অস্ত্র উদ্ধারের কৃতিত্ব রাজ্য পুলিশকে দিয়েছেন পার্থ ভৌমিক। তিনি বলেছেন রাজ্য পুলিশই তো শাহজাহানকে গ্রেফতার করেছে। সিবিআই, ইডি তো পারেনি। পুলিশ গ্রেফতার না করলে এসব উদ্ধার হত না বলে দাবি করেছেন তিনি। তাই ক্রেডিট রাজ্য পুলিশেরই।  এদিকে পার্থ ভৌমিক যখন পুলিশকে ক্রেডিট দিচ্ছেন, তখন সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য । তিনি বলেছেন সন্দেশখালিতে বিদেশি অস্ত্র মিলছে তখন সিবিআই তদন্ত বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল।