
সপ্তাহ খানেকের ব্যবধানে ফের সন্দেশখালি নিয়ে স্টিং অপারেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিয়ো ক্লিপের সত্যতা এস নিউজ যাচাই করেনি।
ক্লিপটিতে দেখা গিয়েছে, বিজেপির সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের সঙ্গেই আর এক ব্যক্তির কথোপকথন। সেই কথোপকথনে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে, ৭২ জন মহিলাকে ২ হাজার করেই দেওয়া হছে। পাশাপাশি জেলিয়াখালি ও বেড়মজুর অঞ্চলে ৫ হাজার টাকা করে দেওয়ার কথাও বলা হয়েছে। গঙ্গাধরকে আর একজনের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে কী কী দরকার, তা নিয়ে আলোচনা করতেও শোনা গিয়েছে ওই ভিডিয়ো ক্লিপে। আলোচনায় এসেছে মদ, আগ্নেয়াস্ত্র ও কার্তুজের জোগানের প্রসঙ্গও। এই নতুন ভিডিয়ো ক্লিপ নিয়ে আসায় রাজনৈতিক শিবিরে আলোড়ন পড়ে গিয়েছে।








