
প্রচারে প্রধানমন্ত্রী সন্দেশখালি নিয়ে ফের প্রশ্ন তুলতেই তাঁকে রাজ্যপালের প্রসঙ্গ টেনে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রায়নায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী অথচ রাজভবনের কর্মীর সঙ্গে কী করেছেন রাজ্যপাল তা নিয়ে কোনও কথা নেই প্রধানমন্ত্রীর।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছোট মেয়েটির কান্নার ভিডিও দেখেছেন। এমন অবস্থা হয়েছে মেয়েটি রাজভবনে কাজে যেতে ভয় পাচ্ছে। একবার নয় দু-দুবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রী কিভাবে রাজভবনে রাত্রিবাস করলেন প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন আবার সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছেন। এমন মিথ্যে বলার জন্য দাঁত খুলে যাওয়া উচিত বলেও খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।








