সন্দেশখালির রিপোর্ট সিবিআই-র, নির্দেশ মানতে বাধ্য রাজ্য, বলল কোর্ট

0
236
court on sandeshkhali
court on sandeshkhali

সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। রিপোর্ট দেখে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই, তাই হাইকোর্টের নির্দেশ মানতে হবে বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য-র ডিভিশন বেঞ্চে তদন্তের স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে সিবিআই অভিযোগ করেছে জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সহযোগিতা করছে না। তাদের বক্তব্য জমি কেড়ে নেওয়া সংক্রান্ত ৯০০ টি অভিযোগ রয়েছে। আদালত আশা করে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে। ১০ এপ্রিল সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কিন্তু হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি দেশের শীর্ষ আদালত। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, তাই রাজ্য সহরকম সহযোগিতা করতে বাধ্য। অন্যদিকে হাইকোর্টের নির্দেশের পরেও সন্দেশখালির কয়েকটি স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসানো না হওয়ায় আদালত অবমাননার মামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আদালত।