সন্দেশখালি থেকে আর জি কর, বঙ্গে নিরাপদে নেই মহিলারা – শাহ

0
145
সন্দেশখালি থেকে আর জি কর, এরাজ্যের মহিলারা নিরাপদ নন। রাজ্য সফরে আর জি করকাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
রবিবার সল্টলেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা করেছেন অমিত শাহ। সেই মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় আগাড়াগোড়াই ছিল ২০২৬-র বিধানসভা ভোটের প্রসঙ্গ। তিনি বলেছেন রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহ করতে পারলে বিজেপি ২০২৬এ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।
আর জি কর, সন্দেশখালির প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেছেন সন্দেশখালি থেকে আর জি করের মত ঘটনা বিজেপি ২০২৬-এ ক্ষমতায় এলেই বন্ধ হবে। এজন্য পশ্চিমবঙ্গ থেকে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে।
ছবি  সৌজন্যে : নিজস্ব