সন্দেশখালি নিয়ে ভুল তথ্যঃ এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল  

0
223
sandeshkhali niye vuyo tothho panja
sandeshkhali niye vuyo tothho panja
সন্দেশখালিকাণ্ড নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করবে তৃণমূল। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।

এরমধ্যে পরপর কয়েকটি ভাইরাল ভিডিওর মধ্যে একটিতে বিজেপি প্রার্থীরেখা পাত্র সহ কয়েকজন মহিলাকে বলতে শোনা গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কারা গিয়েছিলেন তা তাঁরা জানেন না। এমনকি তাঁদের সঙ্গে সন্দেশখালির আন্দোলনের যোগসূত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন। এই বিষয়টিকেই হাতিয়ার করেই তৃণমূল মাঠে নেমেছে তৃণমূল। দলের বক্তব্য বাংলাকে ছোট করতেই সন্দেশখালির ঘটনা সাজানো হয়েছে। সেই বক্তব্যই রাষ্ট্রপতি তথা দেশের কাছে তুলে ধরতে চায় তৃণমূল।