সন্দেশখালি : নির্বাচন কমিশনে চিঠি রেখা শর্মার 

0
193
Sandeshkhali Rekha Sharmas letter to Election Commission
Sandeshkhali Rekha Sharmas letter to Election Commission
সন্দেশখালির নির্যাতিতাদের বাধ্য করা হচ্ছে অভিযোগ তুলে নিতে। নির্বাচন কমিশনতৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে জাতীয় মহিলা কমিশন। 
নির্যাতিত হননি জানিয়ে সন্দেশখালির মহিলাদের বক্তব্য ভিডিও মারফত ছড়িয়ে পড়তেই জাতীয় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। এই ব্যাপারে তারা নির্বাচন কমিশনে যাবে বলেও জানিয়েছিল। যদিও ওই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের পচেয়ারপার্সন রেখা শর্মা চিঠি দিয়ে পাল্টা অভিযোগ জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে।চিঠিতে রেখা শর্মা লিখেছেন, সন্দেশখালির নির্যাতিতাদের বাধ্য করা হচ্ছে নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করে নিতে। আর এই কাজ করাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই। রেখা শর্মা আরও জানিয়েছেন, সন্দেশখালির ঘটনায় নানা সংবাদমাধ্যম থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে তাঁরা একটি অনুসন্ধান কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যরা সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথাও বলেছিলেন। সন্দেশখালির বহু মহিলা এসে তাদের জানিয়েছিলেন, কী ভাবে সন্দেশখালির জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহানের সঙ্গীদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তাঁরা। এই ব্যাপারে কমিশনের কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এখন তাঁরা জানতে পেরেছেন, ওই মহিলাদের বাধ্য করা হচ্ছে তাদের অভিযোগ প্রত্যাহার করে নিতে। রেখার শর্মার অনুরোধ, কমিশন অবিলম্বে পদক্ষেপ করুক এই ব্যাপারে।