
সন্দেশখালি মামলায় রাজ্য সরকার কাদের স্বার্থ রক্ষা করতে চাইছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের সর্বোচ্চ আদালতে সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরোধিতা করে মামলা দায়ের করেন কংগ্রেসের নেতা ও আইনজীবী অভিষেক মানু সিঙ্ঘভি।
আর সেখানেই মামলা দায়েরের পর কিছু তথ্য জমা দেওয়ার জন্য দু’সপ্তাহ সময় চাওয়া হয় রাজ্য সরকারের তরফে। আর তখনই প্রশ্ন ওঠে মামলা দায়ের করে কেন সময় চাইছে রাজ্য সরকার। যে কাগজপত্রের কথা বলা হচ্চে সেই কাগজপত্র দিয়েই তো মামলা দায়ের করে পারতো রাজ্য প্রশ্ন তুলেছেন অতিরিক্ত সলিসিটর জেনালের আইনজীবী এসভি রাজু। তাঁকে সমর্থন জানান সলিসিটর জেনালের তুষার মেহতা। বিচারপতিরাও জানতে চান হাইকোর্টে জোর করে জমি নেওয়ার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তাতে রাজ্য সরকার কিভাবে প্রভাবিত হচ্ছে তা তাঁরা বুঝতে পারছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের বিচারপতি প্রশ্ন তোলেন যে মামলায় রাজ্য সরাসরি ক্ষতিগ্রস্ত বা অংশ নয় সেখানে কোন বিশেষ ব্যক্তিদের আড়াল করতে মামলা করেছে রাজ্য। এরপর রাজ্য সরকারের তরফে সন্দেশখালি তদন্তে সিবিআই তদন্ত মামলায় দু’সপ্তাহের সময় চাওয়া হলেও। সর্বোচ্চ আদালত তাঁর তিন মাস অর্থাৎ জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে।
