
আর জি করের হামলাকারীদের সন্ধান পেতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে কলকাতা পুলিশ। অশান্তির ঘটনায় ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে।
তাতে বেশ কয়েকজন পুরুষ মহিলাকে লাল গোল করে মার্ক করে সন্ধান চেয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে লেখা হয়েছে সন্ধান চাই। নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। চিকিৎসক খুনের প্রতিবাদে মেয়েদের রাত দখলের রাতে আর জি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল ব্যক্তি। তছনছ করা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ, সিসিইউ, ওষুধের স্টোররুমও। হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয়েছে আর জি করের পুলিশ ফাঁড়ি, এমনকি চিকিৎসকদের আন্দোলনের মঞ্চও। পলিশের গাড়ি, আউটপোস্টও ভাঙচুর চালানো হয়েছে।
