গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk সন্ধেয় নবান্নে জুনিয়রদের বৈঠকে ডাক মুখ্যসচিবের

    সন্ধেয় নবান্নে জুনিয়রদের বৈঠকে ডাক মুখ্যসচিবের

    0
    139
    জুনিয়রদের আর্জি মেনে সন্ধেয় মুখ্যসচিব এবং টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক ব্যবস্থা হয়েছে রাজ্য সচিবালয় নবান্নে। চতুর্থ এবং পঞ্চম দাবি এখনও মানা হয়নি।
    তাই ফের বৈঠক করার অনুরোধ জানিয়ে বুধবার সকালে মুখ্যসচিবকে মেল পাঠিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। তার উত্তরে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ডাক্তারদের ৩০ জন প্রতিনিধিকে নবান্নে যেতে বলা হয়েছে। টাস্ক ফোর্সের পাশাপাশি মুখ্যসচিব নিজে থাকবেন ওই বৈঠকে। ডাক্তারদের ইমেলের জবাবে মুখ্যসচিব বলেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা বিষয়ক যে দাবিদাওয়া রয়েছে, তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই টাস্ক ফোর্স গঠন করেছেন। দক্ষিণবঙ্গের অনেক জেলায় বন্যা পরিস্থিতি। এই অবস্থায় বৃহত্তর স্বার্থে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধও করা হয়েছে।