সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা রাজ্যপালের

0
79

৭ মে মেয়াদ শেষ হতেই ভেঙে গেল সপ্তদশ বিধানসভা। লোকভবনের তরফে নিয়ম মেনে রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। পরিষদীয় দফতর থেকে গেজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেনেদর উপধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন।