গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সপ্তম শ্রেণির পড়ুয়াকে মার মদ্যপ পুলিশকর্মীর 

    সপ্তম শ্রেণির পড়ুয়াকে মার মদ্যপ পুলিশকর্মীর 

    0
    545
    A student of class VII was beaten by a drunken policeman
    A student of class VII was beaten by a drunken policeman
    জন্মদিনের উপহার আনতে গিয়ে স্কুলের সামনে সপ্তম শ্রেণির পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছে মদ্যপ পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগাছায়।
    অভিযোগ, স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল ওই ছাত্র। সেই সময় জগাছা থানার চারজন পুলিশ কর্মী হঠাৎই তাকে জিজ্ঞাসা করে সে সেখানে কী করছে। এরপর যখন ওই ছাত্র জানায় যে সে বন্ধুদের থেকে তার জন্মদিনের শুভেচ্ছা নিতে এসেছে, তখনই এক পুলিশকর্মী তাকে মারধর করে বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় তার পিঠে-বুকে ঘুষি মারা হয় বলে অভিযোগ। পাশাপাশি তার পায়ে একাধিক জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলেও দাবি করেছে ১৩ বছরের ওই ছাত্র। ছাত্রের মায়ের অভিযোগ, তিনি জগাছা থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে পুলিশ অভিযোগ না নিয়েই তাঁদেরকে ফিরিয়ে দেয়। জগাছা থানার আইসি জানিয়েছেন, ওই স্কুলের সামনে বারবার ইভ টিজিং ঘটছিল বলে পুলিশকে খবর দিয়েছিল প্রধান শিক্ষক। সেই কারণেই ওখানে ঘোরাফেরা করছিল পুলিশ। তবে ওইভাবে ছাত্রকে মারধর করাটা যে ভুল হয়েছে, সে কথা ওই পুলিশ কর্মী স্বীকার করেছেন বলে জানিয়েছেন আইসি। পুলিশ কর্মী মদ্যপ ছিলেন, এই অভিযোগ অস্বীকার করেছেন আইসি।