গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk সপ্তাহভর ঝড়বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে 

    সপ্তাহভর ঝড়বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে 

    0
    156
    Weather NEWS 11.10.2022
    Weather NEWS 11.10.2022
    তীব্র দাবদাহের পর প্রাণ জুড়িয়েছে বৃষ্টিতে। একধাক্কায় কলকাতার তাপমাত্রার পারদ নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
    আগামী সপ্তাহভর বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি, ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার, ১১ মে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্র এবং শনিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও।