
সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি হতে পারে।
বুধবার এবং বৃহস্পতিবারও একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফেরের তেমন সম্ভাবনা নেই। তবে তার পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। পরবর্তী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারে। উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে আগামী কয়েক দিনে, পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
