
আমেরিকার ব্যান্ডসংগীত তারকা নিক জোনাসকে বিয়ে করে মায়ানগরী ছেড়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তাদের সংসারে রয়েছে একটি কন্যা সন্তান।
কর্মজীবনে তিনি যেমন সফল, তেমনি ব্যক্তিজীবনেও সুখী।তবে এতকিছুর পরও প্রিয়াংকা চোপড়ার দুঃখ লুকিয়ে আছে এক জায়গায়।বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছিলেন। সেই তালিকায় বলিপাড়ায় খ্যাতনামা বিবাহিত পুরুষরাও ছিলেন। শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমার, শাহিদ কাপুরদের সঙ্গে প্রিয়াংকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মন উজার করে দিয়েছিলেন অভিনেত্রী।কিন্তু দুঃখের বিষয়,কারও কাছ থেকেই সম্মান পাননি প্রিয়াংকা।দেশি গার্ল জানিয়েছেন, তিনি অনেক কষ্ট পেয়েছেন, প্রেমের সম্পর্কে মান খুইয়েছেন। তাই সব শেষে নিক জোনাসকে বেছে নিয়েছিলেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী হিসাবে নিক জোনাসকে নির্বাচন করার সময় কোন দিকগুলো মাথায় রেখেছিলেন অভিনেত্রী, এমন প্রশ্নে অকপটে উত্তর দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। নিকের মধ্যে পাঁচটি গুণ থাকায় তার সঙ্গেই সংসার করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন,প্রিয়াংকা চোপড়া।বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলো দেখেছেন, সেই প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, প্রথমত দেখেছেন মানুষটা সৎ কিনা। কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছেন। দ্বিতীয়ত মানুষটা পরিবারকে সময় দেয় কিনা, সেটা দেখেছিলেন। তিনি বলেছেন, তৃতীয়ত তাঁর পেশাকে সম্মান করে কিনা।
কারণ প্রিয়াংকা চোপড়া ভীষণ সিরিয়াস তাঁর কর্মজীবন নিয়ে। চতুর্থত তিনি সবসময় এমন একজনকে চেয়েছেন, যে সৃষ্টিশীল হবে। জীবনে তাঁর সঙ্গে যার বড় কিছু করার লক্ষ্য আছে। আর যেটা চেয়েছেন, তা হলো তাঁর মতো সঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে বলেও জানিয়েছেন প্রিয়াংকা চোপড়া।









