সবাই দুর্নীতিগ্রস্ত মানেন না মমতা  

0
171
Mamata attacks BJPs judiciary High Court
Mamata attacks BJPs judiciary High Court
সবাই দুর্নীতি করছেন বিশ্বাস করেন না। এসএসসি মামলার রায়দানের পরই দুর্নীতির বিরুদ্ধে এভাবেই সওয়াল করেছেন মমতা বন্দোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমো বলেছেন বিজেপিই কলকাঠি নেড়েছে।গোটা ব্যাপারটার পিছনে যে ষড়যন্ত্র রয়েছে, তা আরও স্পষ্ট করে বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একজন বিচারপতি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল। মমতার কথায়, সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি সেট অ্যাসাইড করে বলেছিল, নতুন করে ডিভিশন বেঞ্চ তৈরি হোক। কিন্তু কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ গড়বে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। পরে তিনি বলেছেন, বিচারককে নিয়ে কিছু বলছেন না। তাঁর কথা আদালতের রায়দান নিয়ে এবং রায়কে তিনি চ্যালেঞ্জ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল মানে প্রায় দেড় লক্ষ পরিবার চাকরিহারা।