সব ভাতা ৩ হাজার, নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপির

0
50

ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য। প্রতিমাসে দেড় হাজার টাকা পাচ্ছেন এরাজ্যের মহিলারা। এবার তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকে ঠেকাতে একলাফে দ্বিগুণ টাকা দেওয়ার ঘোষণা করেছে বিজেপি। শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করে অমিত শাহ জানিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে সব মহিলাকেই ৩ হাজার টাকা করে দেওয়া হবে।