সব স্বপ্ন পূরণ হয় না, মমতাকে ‘ছাব্বিশ’ খোঁচা শুভেন্দুর

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব

স্বপ্ন দেখা ভাল তবে সব স্বপ্ন পূরণ নাও হতে পারে। ২০২৬-এ ফের ক্ষমতা দখলের মুখ্যমন্ত্রীর পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দুই তৃতীয়াংশ ভোটে জিতে ২০২৬-শেও ফের ক্ষমতায় থাকবে তৃণমূলই।

বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন কেউ স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু সব স্বপ্ন পূরণ হবে এমনটা নয়। তিনি নিজের দলের লোক ধরে রাখার চেষ্টা করতে পারেন। স্বপ্ন দেখতে পারেন। কিন্তু বাস্তব খুবই কঠিন। তৃণমূল নেত্রীকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী অতীতের কিছু নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন। টেনে এনেছেন গোয়া, ত্রিপুরার ভোটে তৃণমূলের লড়াইয়ের প্রসঙ্গ। সব জায়গায় তৃণমূলের নিট ফল যে শূন্য তা মনে করিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন একসময় অরবিন্দ কেজরিওয়ালও বলেছিলেন নরেন্দ্র মোদী নাকি তাঁকে এজন্মে হারাতে পারবেন না।

ওড়িশার নবীন পট্টনায়েকও অপরাজেয় বলা হত। সেখানেও অবস্থাও সবাই জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি, আগামী দিনেও তা পূরণ হবে না। জনগণই পূরণ করতে দেবে না।