সভায় ভিড় না হওয়ায় মঞ্চ ছাড়লেন রাজস্থানের মন্ত্রী 

0
223
The Rajasthan minister left the stage as there was no crowd in the meeting
The Rajasthan minister left the stage as there was no crowd in the meeting

সভায় ভিড় না হওয়ায় দলীয় কর্মী এবং আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মঞ্চ ছেড়ে চলে গেলেন রাজস্থানের কৃষিমন্ত্রী কিরোরীলাল মিনা। মন্ত্রীর একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে।

যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। লোকসভা নির্বাচনের জন্য জয়পুরে একটি জনসভার আয়োজন করেছিলেন বিজেপি নেতৃত্ব। সেখানে দৌসা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কানহাইয়ালাল মিনার সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন কৃষিমন্ত্রী কিরোরীলাল মিনা। ভেবেছিলেন বিপুল জনসমাবেশ হবে। কিন্তু সভায় পৌঁছতেই জনসমাগমের হাল দেখে হতাশ এবং ক্ষুব্ধ হন মন্ত্রী। তাঁর বক্তৃতা করার কথা ছিল। কিন্তু জনসভায় ভিড় কম দেখে মেজাজ হারিয়ে ফেলেন কিরোরীলাল মিনা।এরপরই মঞ্চ থেকে মন্ত্রী বলেন, এটা কোনও জনসভা। লজ্জা হওয়া উচিত এই ধরনের সভা করার জন্য। মঞ্চ থেকে নামতে নামতেও স্থানীয় নেতৃত্বকে লক্ষ্য করে তাঁর মন্তব্য, যান, বাড়ি চলে যান। সরে যান এখান থেকে। এটাই তাঁর ভাষণ। আর কিছু বলার নেই।এরপর তাঁকে ঘিরে স্লোগান তোলেন দলীয় কর্মীরা।