
পূর্বাভাস মতই মঙ্গলবার ভোর থেকে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে এই অকালবর্ষণ বলে জানিয়েছে হাওয়া অফিস।
হঠাৎ গরম থেকে এই বৃষ্টি যখন সমতলে স্বস্তি এনে দিয়েছে। তখন দার্জিলিংয়ে তুষারপাতে উচ্ছ্বসিত পর্যটকরা। রবিবারের পর সোমবার রাতেও সাদা চাদরে ঢেকেছে দার্জিলিং। অন্যদিকে পূর্ব সিকিমে জওহরলাল নেহেরু রোডের সিপসু থেকে ১৬ মাইলের মধ্যে কয়েকটি পর্যটকবাহী গাড়ি বরফে আটকে গিয়েছে। পুলিশ, জিআরইএফের সহায়তায় শিশু সহ ৪৬ জন পর্যটককে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি দিলেও সপ্তাহ শেষে ফের গরমের দাপট বাড়বে।
