সমবায় সমিতিতে ডাকাতি, গুলিবিদ্ধ ক্যাশিয়ার, ২ ডাকাতও  

0
339
SAMABAY BANK A DAKATI TE BADHA GAJOLE GULIBIDDHO CASHIER
SAMABAY BANK A DAKATI TE BADHA GAJOLE GULIBIDDHO CASHIER
সমবায় সমিতিতে ডাকাতি করে পালানোর সময় পুলিশের গুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
গ্রেফতার করা হয়েছে ৩ ডাকাতকে। বুধবার মালদার গাজোলের কেষ্টপুর সমবায় সমিতিতে গান পয়েন্টে রেখে ডাকাতি করে ৭-৮ জনের ডাকাত দল। একটি সাদা বলেরো গাড়িতে করে ডাকাতি করতে আসে ডাকাত দল। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। পঞ্চায়েত সমিতিতে ঢুকে গান পয়েন্টে কর্মীদের রেখে ৪ লাখ লুঠ করে। পালানোর সময় বাধা দেওয়ায় ক্যাশিয়ারকে গুলি করে ডাকাত দল। ৩৫ বছরের কাশিয়ার যোগেশ্বর মণ্ডলের পেটে গুলি লাগে। আহত অবস্থায় যোগেশ্বরকে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিশ। ধাওয়া করে ডাকাতদলের পিছনে। এরপর মালদার ভাবুক এলাকায় ডাকাতদলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদেরকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন মালদার পুলিশ সুপার।