গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International সময়সীমা শেষ সোমে, ১২ দেশকে ট্রাম্পের চিঠি

    সময়সীমা শেষ সোমে, ১২ দেশকে ট্রাম্পের চিঠি

    0
    178
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রথম দফায় শুল্কনীতি নিয়ে ১২টি দেশকে পাঠানো চিঠিতে সই করেছেন তিনি। তবে সেই তালিকায় কোন কোন দেশ রয়েছে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন,সোমবারই সব জানতে পারবেন।উল্লেখ্য, সোমবারই শেষ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কে স্থগিতাদেশের মেয়াদ।

    তার পরে কি আর সেই মেয়াদ বৃদ্ধি করবেন না কি পূর্ব ঘোষণা মতোই শুল্ক আরোপের পথে হাঁটবেন প্রেসিডেন্ট ট্রাম্প? মেয়াদ বৃদ্ধিতে যে তিনি খুব একটা উৎসাহী নন, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন।এর আগে,২ এপ্রিল আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্কের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় চিন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত বা ইজ়রায়েলের মতো আমেরিকার বন্ধু রাষ্ট্রও ছিল। ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। কিন্তু নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার আগে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ,যদিও ইস্পাত এবং অ্যালুমিনিয়ামজাত পণ্যে ২৫ শতাংশ বাড়তি শুল্ক বহাল রাখা হয়।এরপর,গত তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হয়েছে আমেরিকার। এর মধ্যে দু’-একটি বাণিজ্যচুক্তির ঘোষণা হলেও, বাকি দেশগুলির ক্ষেত্রে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা এই প্রশ্নে কোনও মন্তব্য করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট।

    শুধু তিনি জানিয়েছেন ১২টি দেশকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, কোন দেশের জন্য কত পরিমাণ আমদানি শুল্ক ধার্য করেছে মার্কিন প্রশাসন! অনেকের মতে, প্রথমে দেশভিত্তিক যে শুল্কের পরিমাণের কথা জানিয়েছিলেন ট্রাম্প, বর্তমানে সেই পরিমাণ না-ও থাকতে পারে। বাড়তে পারে শুল্কের পরিমাণ।