
সমস্যা তো আছেই। আলোচনা হল, আরও হবে।
রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠকে শেষে এমনই মন্তব্য করেছেন, বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেছেন, বিজেপি ভাল জায়গায় আছে। আসনে অনেকটা পিছিয়েছে, কিন্তু ভোট শতাংশ খুব একটা বদলায়নি। তিনি যে বিজেপি ছাড়ছেন না, সেটাও স্পষ্ট করে দিয়ে বিজেপি সাংসদ বলেছেন, কোন জায়গায় খামতি রয়ে গিয়েছে, সেটা খুঁজে বের করাই বেশি গুরুত্ব দিতে চান। কোনও চেয়ারের বিরুদ্ধে বলা, আর বিজেপি ছেড়ে দেওয়া, দু’টোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সৌমিত্রর বক্তব্য, দলের প্রতি তাঁর কোনও অভিমান নেই।
