সমুদ্রে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল

0
323

উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সময়ের হিসাবে দীর্ঘতম উড়ান দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান বলেছেন, উত্তর কোরিয়া উত্তর-পূর্ব দিকের সমুদ্রে ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে।এক বিবৃতিতে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যা উচ্চকোণ থেকে ছোড়া যায়। এক দিন আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা সে দেশের সংসদ সদস্যদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমেরিকা পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে।এদিকে,জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপ থেকে তিন শ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্ততপক্ষে একটি আইসিবিএম পর্যায়ের ব্যালেস্টিক মিসাইল পিয়ংইয়ং থেকে উত্তর-পূর্ব দিকে ছোড়া হয়েছে।

এটা এক হাজার কিলোমিটার দূরত্ব পার করেছে।মিসাইলের সবচেয়ে বেশি উচ্চতা ছিল সাত হাজার ফুট।নাকাতানি বলেছেন, উত্তর কোরিয়া এখন পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এই মিসাইলটি সবচেয়ে বেশি সময় ধরে এগিয়ে গেছে।

ছবি  সৌজন্যে : এক্স