সম্পদের পুনর্বণ্টনে নিয়ে ইউটার্ন রাহুলের

0
264
Rahuls turn on the redistribution of wealth
Rahuls turn on the redistribution of wealth
তিনি বলেননি এখনই ব্যবস্থা নেবেন। সম্পদের পুনর্বণ্টন নিয়ে নিজের মন্তব্য থেকে সরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বুধবারই সম্পদের পুনর্বণ্টন নিয়ে স্যাম পিত্রোদার প্রস্তাবকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই রাহুল গান্ধী বলেছেন, সম্পদের সমীক্ষা’র উদ্দেশ্য হল অসম বণ্টনের ফলে দেশের গরিব জনতার সঙ্গে কতখানি অবিচার হয়েছে, তা খতিয়ে দেখা। তিনি বলেননি এখনই ব্যবস্থা নেবেন। তিনি শুধু বলেছেন, অনুসন্ধান করে দেখা হোক যে কতখানি অন্যায় হয়েছে। কংগ্রেস নেতার কথায়, কতটা অবিচার হয়েছে জানতে অনুসন্ধান চলবে, একথা বলতেই কেমন প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলে দেখেছেন। বিজেপি বলছে এটা নাকি দেশকে ভাঙার চেষ্টা। আদতে সম্পদের সমীক্ষার মাধ্যমে দেশের প্রকৃত সমস্যা জানা যাবে।অন্যদিকে এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তাঁর বিশ্বাস কংগ্রেস এটা প্রত্যাহার করে নেবে। স্যাম পিত্রোদার বক্তব্য গুরুত্ব সহকারে ভেবে দেখা উচিত দেশবাসীর। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে, দেশের কাছে  কংগ্রেসের আসল অভিসন্ধি কী।