সরকারি কর্মীকে বাধা দিলে ব্যবস্থা নেয় কোর্ট, খোঁচা বিজেপির, পাল্টা

0
147
SARKARI KORMI K BADHA DILE BYBASTHA NAY COURT KHOCHA BJP R PALTA
SARKARI KORMI K BADHA DILE BYBASTHA NAY COURT KHOCHA BJP R PALTA
সরকারি কর্মীকে কাজে বাধা দিলে তো ব্যবস্থা নেয় আদালত। পার্টি কি করে শাস্তি দিতে পারে। প্রশ্ন তুলেছে বিজেপি।
বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন দেশে তো আইন রয়েছে। বলা হচ্ছে সুব্রত বক্সি নাকি নির্দেশ দিয়েছেন। এব্যাপারে শমীক  ভট্টাচার্য বলেছেন সুব্রত বক্সি তো বিচারপতি নন, তবে তিনি কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর কথায় যারা ইডি-সিবিআইকে আক্রমণ করে তাদের তো তৃণমূল পুরস্কৃত করে। বাঘ বলে সম্বোধন করে। তৃণমূল কংগ্রেস এভাবেই চলে, এটাই তাদের কর্মসূচি। অখিল গিরিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। দলের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। দাবি করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি আরও বলেছেন অখিল গিরির মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। দল এমন মন্তব্য অনুমোদন করে না। পাশাপাশি তিনি বলেছেন অন্য দলের নেতারা এমন মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু তৃণমূলে মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।