সরকারি জমি বেহাত, ৪৮৮ বিএলআরও বদল নবান্ন-র

0
157
BLR bodol nabannar
BLR bodol nabannar
সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বিএলআরওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল নবান্ন। একসঙ্গে ১৭৯ জন স্পেশাল রেভিনিউ অফিসার, ২৯ জন ডেপুটি ডিরেক্টর এবং ২০৫ জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসারকে বদলি করা হয়েছে।
নবান্নর তরফে বিজ্ঞপ্তি দিয়ে সেই খবর জানানো হয়েছে। একের পর এক সরকারি জমি বেহাত হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন বিএলআরও অফিসাররা। এরপরেই ৮ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে ৪৮৮ জন বিএলআরও, এসডিএলআরও, রেভিনিউ অফিসারকে বদলি করল নবান্ন।