সরকারি টাকা খরচ করে শীতের পিকনিক!

0
180
ছবি সৌজন্যে : নিজস্ব
শীতের দুপুরে সরকারি কোষাগারের ৪ লক্ষ টাকা খরচ করে মহাভোজ করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতারা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদার মানিকচকে।
জানা গিয়েছে, মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট পেশের নামে একরকম পিকনিক সারলেন তৃণমূলের নেতাকর্মীরা। মানিকচক বিডিও অফিসে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলল মহাভোজ। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে প্রশ্ন করা হলে রীতিমতো ক্ষেপে বলেছেন, সব খরচ সরকারি টাকায়। তবে এর সঙ্গে অন্যান্য তৃণমূল সদস্যরাও যে তাও স্বীকার করলেন। সবাই মিলেই চেয়েছিলেন তাই এই ব্যবস্থা। ভোজে আমন্ত্রিত ছিলেন পঞ্চায়েত সমিতির সব সদস্য ও তাদের পরিবার।
সামিল শাসক দলের ছোট-বড় নেতা ও তাদের অনুগামীরাও। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের পেটপুরে খাবারের আয়োজন। খাবারের পাশাপাশি ছিল নতুন বছরের ডায়েরী এবং পেন উপহার।