গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk সরল অন্য নেতাদের ছবি, বীরভূম শুধুই অনুব্রতময়

    সরল অন্য নেতাদের ছবি, বীরভূম শুধুই অনুব্রতময়

    0
    355
    বোলপুরের তৃণমূল কার্যালয় থেকে সরল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া কোর কমিটির হোর্ডিং। বদলে জায়গা করে নিয়ে অনুব্রত মণ্ডলের কাটআউট।
    অনুব্রত মণ্ডল ফিরতেই একদিনে ভোলবদল জেলা তৃণমূল কার্যালয়ে। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জেলযাত্রার পরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে জেলা কার্যালয়ে এতদিন চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরি এবং সুদীপ্ত ঘোষের ছবি দেওয়া হোর্ডিং লাগানো ছিল। জেলা সভাপতি নিজের গড়ে ফিরতেই রাতারাতি পাল্টে গিয়েছে বোলপুরের দলীয় কার্যালয়ের পুরো চিত্রটাই। মঙ্গলবারই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েও ফিরতে হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি, সাংসদ অসিত মালদের। এখন বীরভূম শুধুই অনুব্রতময়।