সরল লৌহকপাট, শঙ্খ-উলু-ঢাকের আওয়াজে গর্জে উঠল দ্রোহের কার্নিভাল

0
150
হাইকোর্টের নির্দেশে লৌহকপাট সরতেই শঙ্খ-উলুধ্বনি, ঢাকের আওয়াজে ফেটে পড়ল রানি রাসমণি অ্যাভিনিউ। দ্রোহের কার্নিভালের অনুমতি মিলতেই কাতারে কাতারে মানুষজন রানি রাসমণিতে ঢুকে পড়েন।
জনস্রোতে পরিণত রানি রাসমণি অ্যাভিনিউতে। বাজতে থাকে ঢাক। আনন্দে নেচে ওঠে জনতা। ঢাকের তালে নাচতে থাকেন সবাই। প্ল্যাকার্ডে লেখা দন্তের কার্নিভাল বমান দ্রোহের কার্নিভাল। তাঁরা বলতে থাকেন রাজ্যের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নন, প্রশাসন হাইকোর্ট। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দ্রোহের কানির্ভাল আটকাতে রাতেই ১৬৩ ধারা জারি করে লালবাজার। রানি রাসমণি অ্যাভিনিউতে ৭ ফুট উঁচু লোহার ব্যারিকেড, শিকল দিয়ে বেঁধে ঝোলানো হল তালা। পরপর বাস দাঁড় করিয়ে বন্ধ অন্য লেনও।
কিন্তু আদালতে ধাক্কা খেতেই মুহুর্তে বদলে যায় ছবি। খুলে দেওয়া হয় লৌহকপাট।
ছবি  সৌজন্যে : নিজস্ব