মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন ১২শ-র বেশি মানুষ একটা বুথে ভোটার থাকবেন না, ইলেকশন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূল জানিয়েছে ১২শ-র বেশি ভোটারের কথা বলে বাকি ভোটারদের দূরেও পাঠানো যাবে না। বুথের সংখ্যা যেহেতু বাড়ছে তাই কোথায় কত বুথ হবে তার রূপরেখা নিয়ে বৈঠক হয় নিবাচন কমিশনে। বুথ বিন্যাস ও বিভিন্ন ইস্যুতে শুক্রবার সর্বদলীয় বৈঠকের মাঝে বিজেপি, তৃণমূলের মধ্যে বাদানুবাদ হয়। বুথ বিন্যাস নিয়ে সিইও অফিসে পাঠানো ডিইও বা ডিএমদের রিপোর্টকে জালি বলে ব্যাখ্যা দেয় বিজেপি। তাঁদের কথায় ২৪ জন ডিইও রিপোর্ট পাঠিয়ে বলেছেন যে কোনও দলের নাকি কোনও বিরোধিতা নেই।
গ্রাম থেকে শহর
News & Much More





