সলমনের বাড়িতে হামলায় উদ্ধার দ্বিতীয় বন্দুক

0
248
Second gun recovered in attack on Salmans house
Second gun recovered in attack on Salmans house
সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দ্বিতীয় বন্দুক উদ্ধার হয়েছে সুরাটের তাপি নদী থেকে।এর আগে ওই নদী থেকেই একটি বন্দুক উদ্ধারের খবর জানা গিয়েছিল।
জানা গিয়েছে, শুধু বন্দুক নয় সেখান থেকে তিনটি ম্যাগাজিনও পাওয়া গিয়েছে।পয়লা বৈশাখের দিন আচমকাই সলমন খানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। ঘটনার তদন্তভার যায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত ও সাগর পাল নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে ভুজ পুলিশ। ধৃতদের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, দুজনকে জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। ধৃতরা নাকি সুরাটে পালিয়ে যাওয়ার আগে নদীতে বন্দুক আর গুলি ফেলে গিয়েছিল। দুটি বন্দুকই এখন পুলিশের কাছে। আর সেই সঙ্গে রয়েছে উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিন। যাতে কয়েক রাউন্ড বুলেট থাকার সম্ভাবনা রয়েছে।