সহজ জয় দিয়ে অলিম্পিক শুরু সিন্ধুর

0
198
Sindhu lost in Malaysia Open final
Sindhu lost in Malaysia Open final

প্রত্যাশা মতোই জয় দিয়ে প্যারিস অলিম্পিক শুরু করেছেন পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ পেয়েছেন তিনি।

 

২১-৯, ২১-৬ ব্যবধানে তিনি পরাজিত করেছেন মলদ্বীপের ফতিমাথ মাবাহাকে। অলিম্পিকে দু’বারের পদক জয়ী প্রথম ম্যাচে জয় পেয়েছেন মাত্র ২৯ মিনিটে। ধারে ভারে এগিয়েই কোর্টে নেমেছিলেন পিভি সিন্ধু। বিশ্বক্রমতালিকায় ১১১ নম্বরে থাকা ২৫ বছরের প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রেখেছিলেন পিভি সিন্ধু। তাঁর শক্তিশালী স্ম্যাশের জবাব দিতে পারেননি মলদ্বীপের ব্যাডমিন্টন খেলোয়াড়। ১৩ মিনিটে ২১-৯ ব্যবধানে প্রথম গেম জিতে নেন পিভি সিন্ধু। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি বিশ্বের ১৩ নম্বর ভারতীয়। ফতিমাথ মাবাহার মরিয়া চেষ্টা সমস্যায় ফেলতে পারেনি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে। ১৪ মিনিটে ২১-৬ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় গেম। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পিভি সিন্ধুর প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা।অন্যদিকে, মনু ভাকেরের পর শুটিং থেকে পদকের আশা উজ্জ্বল করলেন রমিতা জিন্দল। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন তিনি।অলিম্পিকে রোয়িং-এ দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বলরাজ পনোয়ার।