সাইকেল আরোহীকে বাঁচাতে অটো উল্টে মৃত ১ যাত্রী

0
160
Auto reversed to save the cyclist 1 passenger died
Auto reversed to save the cyclist 1 passenger died
সাইকেল আরোহী’কে প্রাণে বাঁচাতে গিয়ে অটো উল্টে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। স্থানীয় সূত্রে খবর, যাত্রীসহ ওই অটোটি সাতমুখী থেকে ক্যানিং এর দিকে যাচ্ছিল।
সেই একই সময়ে ক্যানিং অঞ্চল অফিসের সামনে একটি মহিলা সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোর চালক মহিলাটিকে বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীসহ অটোটি। ঘটনায় রাখি নস্কর নামে এক মহিলা ওই অটো থেকে ছিটকে পরে ঘটনাস্থলে মারা যায়। ওই অটোতে রাখির সঙ্গে তার ছেলেও ছিল। চোখের সামনে মায়ের মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে ওই যুবক। ক্যানিং থানার পুলিশ অটো চালককে আটক করেছে । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ।