গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata সাইবার প্রতারণার অভিযোগ জানাতে হেল্পলাইন

    সাইবার প্রতারণার অভিযোগ জানাতে হেল্পলাইন

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স

    ২৪ ঘণ্টার মধ্যে যে কোনও সময় সাইবার প্রতারণায় অভিযোগ জানানো যাবে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার টুয়েন্টি ফোর ইন্টু সেভেন সাইবাই ফ্রন্ড হেল্পলাইন নম্বর চালু করেছেন।

    টোল ফ্রি এই নম্বরে প্রতারিত হলে যে কোনও সময় অভিযোগ জানানো যাবে। লালবাজার সাইবার পুলিশ স্টেশন থেকে পরিষেবার সূচনা করেছেন সিপি সুপ্রমিত সরকার। অনলাইন প্রতারণার ঘটনা বাড়তে থাকায় সাইবার অপরাধের বিরুদ্ধে ২৪ ঘণ্টার হেল্পলাইন সাধারণ মানুষের জন্য ভরসার জায়গা হয়ে উঠবে বলে মনে করেন সিপি। পাশাপাশি লালবাজরে একটি মাসিক নিউজলেটার সাইবার পাস-রও উদ্বোধন করেছেন তিনি। নিউজলেটারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরণের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সে বিষয়ে দিক নির্দেশ দেওয়া হবে।

    এই নিউজলেটারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরণে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা জানা যাবে। পাশাপাশি সাইবার অপরাধের নতুন নতুন কৌশল সম্পর্কে নাগরিকদের ধারণা এবং সচেতন করা হবে।